বুধবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার জেলা সদর আলিপুরে এই প্রস্তুতি সভা করলেন জেলাশাসক পি উলগানাথন। এই সভায় পুলিশ, সেচ দপ্তরের আধিকারিক, পূর্ত দপ্তরের আধিকারিক, পরিবহন দপ্তরের আধিকারিক এবং জেলার মহকুমা শাসক ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
গতবারের মেলার পর্যালোচনা এবং ভুলভ্রান্তির বিষয়গুলি মাথায় রেখেই এবারে এই মেলার প্রস্তুতি নেওয়া আলোচনা শুরু করেন জেলার প্রশাসনিক আধিকারিকরা। তবে এবার করোনা পরিস্থিতিকে মাথায় রেখেই মেলার আয়োজনের কথা ভাবা হচ্ছে। আর সেই কারণেই মেলার খুটিনাটি বিষয় গুলিকে এদিন করোনা পরিস্থিতিতে কিভাবে আয়োজন করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্রস্তুতি সভায়।
জেলাশাসক পি উলগানাথন জানান, মূলত: যে বিষয়গুলিকে এদিনের আলোচনা রাখা হয়েছিল তা হল, গতবারের মেলা থেকে যে ফিডব্যাক গুলি পাওয়া গিয়েছে, তা নিয়ে আলোচনা এবং ভুলগুলো শুধরে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা। এবারের মেলা আয়োজনে জন্য যৌথ পরিদর্শনের ব্যবস্থা করা।
খুব শীঘ্রই বিভিন্ন জেটি,মেলা গ্রাউন্ড, চেমাগুড়ি ও নামখানা পয়েন্ট পরিদর্শন করার জন্য পুলিশ, সিভিল ইঞ্জিনিয়াররা ওখানে যাবেন।আগামী মাসেই মেলার জন্য বার্জ, ভেসেল, তীর্থ যাত্রীদের জন্য সেড প্রভৃতির জন্য টেন্ডার ডাকার বিষয় চূড়ান্ত করা হয়েছে। আসন্ন গঙ্গাসাগর মেলার বাজেট নির্ধারণ করার বিষয়ে আলোচনা হয়েছে।
পুলিশ কন্ট্রোল রুম এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা এমনকি এবারের গঙ্গাসাগর মেলায় যাতে মোবাইল কানেকশন এবং ইন্টারনেট পরিষেবা সুষ্ঠুভাবে পাওয়া যায় তার জন্য বিভিন্ন মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়েছে।

0 Comments