ট্রাক ও ট্রেলারের সংঘর্ষে গুরুতর জখম হলেন ট্রেলারের চালক। মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দ্বিতীয় হুগলী সেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায়। ট্রাফিক গার্ড সূত্রে খবর, দুটি গাড়িই ছিল হাওড়ামুখী। টোলপ্লাজা পেরিয়ে ১০মিটার এলাকার মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে।




গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রেলার চালক গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ এসে গাড়ি দুটি সরায়। কিভাবে ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।