তৃণমূলে যোগদানের সময় নদীয়া জেলার প্রায় সমস্ত বাস ডিপোর 620 টি বাসের মিছিল দেখেছিলো নদীয়া বাসী, এবারেও হয়তো সেরকম একটা কিছু হতো! কিন্তু জেলা সভাপতি মহুয়া মৈত্র এর কড়া নির্দেশ গুরুত্বপূর্ণ বিরোধী জনপ্রতিনিধি এবং নেতাকর্মীদের একমাত্র হাজির করতে হবে, সমর্থকদের নয়।
তাই আজ শান্তিপুর থেকে বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের তত্ত্বাবধানে দশটি টাটা সুমো, এবং দুটি ম্যাটাডোরে 155 জন শহর এবং গ্রামের বিরোধীদলের জনপ্রতিনিধি বা নেতা-নেত্রী স্থানীয়দের যোগদান বিশেষ সাড়া ফেলে জেলার মধ্যে। যার মধ্যে উল্লেখযোগ্য গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য ও দুই জন সদস্য, শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড থেকে 40 জন বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ কর্মী।
বাবলা অঞ্চলের জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি এবং যুব কংগ্রেসের সম্পাদক প্রায় 45 জন গুরুত্বপূর্ণ কর্মী, বাগআঁচড়া পঞ্চায়েতের এক সিপিআইএম দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং ওই অঞ্চলের বিজেপির সভাপতি, বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপি সদস্য এবং একজন পঞ্চায়েত সমিতির সদস্যা , শহর এবং গ্রামের সিপিআইএম দলের দুজন এজি মেম্বার এবং তিনজন পূর্ণপার্টি মেম্বার উল্লেখযোগ্য।
বিভিন্ন বিরোধী দল থেকে আসা প্রায় প্রত্যেকেই স্বীকার করেন বর্তমান করোনা আবহে রাজ্য সরকারের ভূমিকা অনুপ্রাণিত হয়েছি আমরা। অন্যদিকে দলের স্থানীয় নেতৃত্ব জন্য ছোটখাটো ভুল ভ্রান্তির কারণে গত লোকসভা নির্বাচনে যারা দলের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, তারা আজ শামিল হয়েছেন এই যোগদান পর্বে।
এছাড়া রানাঘাট তাহেরপুর থেকে তৃণমূলে যোগদান করলেন বিজেপি থেকে তাহেরপুর বিশিষ্ট ক্রিয়াবীদ সোমনাথ মালো বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন

0 Comments