নিখোঁজ থাকার পরে ভাগীরথী নদী থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো   মুর্শিদাবাদ থানার চণ্ডীতলা এলাকায়। মৃত ছাত্রের নাম নাম দেবজ্যোতি মুখোপাধ্যায় (১৮)। মৃত ছাত্রের বাবা মুর্শিদাবাদ থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন।



পুলিস লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,নবাব বাহাদুর ইনস্টিটিউটের ওই ছাত্র  বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় ক্লাবে যায়।



তারপরে আর ওই ছাত্রকে এলাকায় দেখা যায়নি। এমনকি সারারাতরাত ধরে খোঁজাখুঁজি করেও হদিশ না মেলায় এদিন এলাকার ভাগীরথীর ঘাট থেকে দেবজ্যোতির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।