বারাসাতে বছর আশির বৃদ্ধের আত্মহত্যা
বহুতল আবাসনে। রবিবার ভোরে তাঁর দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ির নিকট আত্মীয়স্বজনের
সঙ্গে যোগাযোগ করা না গেলেওএলাকার মানুষ বলছেন তাঁর কোভিড টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ হওয়ার পরে তিনি আত্মহত্যা করেন।
প্রাথমিক ভাবে অনুমান কোভিড পজেটিভ হওয়ার আতঙ্ক থেকেই আত্মহননের পথ বেছে
নেন বৃদ্ধ। এলাকাবাসীরা
বলছেন নিজেকে কোভিড পজেটিভ জেনেই হতাশা থেকে আত্মঘাতী হন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী। কার্যত হতাশা থেকে
বারাসাতের নবপল্লি ছোটোবাজারে আত্মহত্যা বৃদ্ধের। রবিবার ভোরে বহুতল আবাসনের ফ্ল্যাটের ব্যালকনি থেকে বৃদ্ধের দেহ ঝুলতে
দেখা যায়।
স্থানীয় সুত্রে খবর,এগারো তারিখ অসুস্থ হয়ে বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি
হয়ে শনিবার ছাড়া পান তিনি। এলাকাবাসীর বক্তব্য, শনিবার তাঁর করোনা টেস্টের রিপোর্ট পসিটিভ এসেছিল।সূত্রের
খবর, শনিবার তুলনামূলক সুস্থ
থাকলেও ভোরের আলো ফুটতেই এলাকাবাসি দেখেন বৃদ্ধের দেহ বাড়ির ব্যালকনি থেকে ঝুলছে।
দেহ ময়না তদন্তে জন্য পাঠানো হয়েছে।

0 Comments