১৪ নং জাতীয় সকড়ের পাশ থেকে এক ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল  মহাম্মদবাজার থানার পুলিশ । স্থানীয় গ্রাম শেওড়াকুড়িতে একটি পরিত্যাক্ত হোটেল থেকে মৃহদেহটি উদ্ধার হয় । মৃতের নাম সমর হাঁসদা । বাড়ি ওই এলাকারই মহুলবাগান গ্রামে ।



স্থানীয় সূ্ত্রে জানা গেছে মৃত ব্যাক্তি দিনমজুরের করার পাশাপাশি গাড়িতে খালাসির কাজও করতো। মৃতের ভাই বাবু হাঁসদার অনুমান দাদাকে কেউ বা কারা পাথর দিয়ে থেঁতলে খুন করেছে ।পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে, সেই সঙ্গে পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে মহঃ বাজার থানার পুলিশ ।




অন্যদিকে পারুই থানার ইমাদপুর গ্রামে দুই আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার হয় বুধবার সকালে। পারুই থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতাল পাঠিয়ে দেয়।





পুলিশ সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার রাতে পুজো থেকে বাড়ি ফিরছিল ওই দুই যুবক সে সময় পেছন থেকে কোন গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।