ডাকাত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম অরোজ আলি দফাদার ও মহম্মদ সাজ্জাদ। ভাতার থানার এড়ুয়ারে অরোজের বাড়ি। অপরজনের বাড়ি পশ্চিম বর্ধমানের আসানসোলের ফুলবাগান এলাকায়। বৃহস্পতিবার রাতে শহরের গোদা এলাকায় জাতীয় সড়কের পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিস তাদের ধরে।



বুধবার রাতে শহরের লাকুির্ড এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের কাছ থেকে ভোজালি, লোহার রড, লাঠি প্রভৃতি উদ্ধার হয়। জাতীয় সড়কে যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় তারা জড়ো হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস।




 সেদিন দলের কয়েকজন পালিয়ে যায়। পলাতকদের মধ্যে অরোজ ও সাজ্জাদ ছিল বলে পুলিসের দাবি। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ১ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন বিচারক।