আম্ফান এর পর বিদ্যাধরী নদীর বাঁধ ভাঙ্গলো, বিস্তীর্ণ এলাকা প্লাবিত। উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট মহাকুমার মিনাখা ব্লকের বাছড়ামোহনপুর গ্রাম পঞ্চায়েতের  হরিনুলা গ্রামের ঘটনা । প্রায় ৫০ ফুট বিদ্যাধরী নদীর বাঁধ আচমকাই ভেঙে যায়। যার ফলে। হরিনুলা,বাছড়া,মোহনপুর সহ বেশকিছু গ্রামে নোনা জল ঢুকছে। কি কারনে বাঁধ ভাঙলো বুঝে উঠতে পারছেনা গ্রামবাসীরা।



 আম্পানের সময় একই জায়গায় বিদ্যাধরী নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে গিয়েছিল।  তার ওপরে বেশ কিছুদিন ধরে  ব্লক প্রশাসনের ও সেচদপ্তর বাধ মেরামতি করে গেছেন। তারপরে আবার নতুন করে এই বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে আশঙ্কার কালো মেঘ দেখছে গ্রামের মানুষ। বেশ কয়েকটি গ্রামের কয়েক'শ গ্রামবাসী জলবন্দী।



বর্ষাকাল শুরু হয়েছে একদিকে আকাশের বৃষ্টি অন্যদিকে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় চিন্তায় কপালে ভাঁজ পড়েছে গ্রামবাসীদের। এখনো আম্পানে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের চোখেমুখে আতঙ্কের ছাপ,তার পরে এই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ চাষের জমিতে নোনা জল ঢুকে একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে মেছো ঘেড়িতে নোনা জল ঢুকে ব্যাপক মাছ চাষের ক্ষতি হচ্ছে।




সব মিলিয়ে আম্পানের দুর্যোগ কাটিয়ে যখন একটু একটু স্বাভাবিকের পথে এগোচ্ছিলো সুন্দরবনের মিনাখা ব্লকের মানুষ  তখন  আবার নতুন করে বাধ ভাঙ্গায় রাতের ঘুম কেড়েছে বিস্তীর্ণ অঞ্চলের মানুষের।ঘটনাস্থলে পঞ্চায়েত সেচ  দপ্তর ও বিডিও প্রতিনিধিরা  গিয়েছেন যাতে দ্রুত  বাধ মেরামতির কাজ শুরু করা যায়। তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছেন