সুন্দরবনের মৎস্যজীবী আঠলের মধ্যে বিষধর গোখরা সাপ উদ্ধার। বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লক এর সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের দেউলী গ্রামের ঘটনা।
শনিবার সকাল ১১ টা নাগাদ মৎস্যজীবী সঞ্জয় মন্ডল, গ্রামেরই পুকুরে মাছ ধরতে গিয়ে তার মাছ ধরার বাশের আটলের মধ্যে সাত ফুট লম্বা বিরল প্রজাতির গোখরো সাপ ধরা পরে। সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়া হয়েছে।
এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে হিঙ্গলগঞ্জ এর বিধায়ক দেবেশ মন্ডল ঘটনাস্থলে গিয়ে তদারকি করেন। যাতে এই বিরল প্রজাতির গোখরো সাপ কেউ মেরে না ফেলে। একদিকে সুন্দরবন মানুষকে সচেতন করা অন্যদিকে প্রকৃতির ভারসাম্য বজায় রাখা এই বিরল প্রজাতির প্রাণীর যাতে প্রাণের ক্ষতি না হয়, তার জন্য দ্রুত ব্যবস্থা নেন।
বনদপ্তর এ আধিকারিকদের ডেকে ওই বিষধর সাপটিকে তাদের হাতে তুলে দেয়, কি করে জলের মধ্যে বিরল প্রজাতির গোখরো সাপ আসলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে।
বনদপ্তরের অনুমান খাবারের সন্ধান? না পথ ভুলে চলে গেছে আটলের মধ্যে? না এর পিছনে অন্য কোনো কারণ আছে। এই প্রজাতির সাপ কে নিয়ে কেউ ব্যবসা করতে চাইছিল না তো? পুরো বিষয়টি খতিয়ে দেখছে বনদপ্তর আধিকারিকরা বর্তমানে সাপটিকে বনদপ্তর নিজেদের হেফাজতে নিয়েছে, তার শারীরিক পরীক্ষা করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।

0 Comments