করোনা ভাইরাসের সঙ্গে লড়তে রাশিয়া ইতিমধ্যেই একটি টিকা তৈরি করে ফেলেছে, ভারতেও কোভ্যাক্সিনের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ চলছে। এরইমধ্যে করোনার এই টিকা নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ তথা ওই দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি।



 শুক্রবার কোভিড-১৯-এর টিকা সম্পর্কে একটি টুইট করেন তিনি নিজের টুইটে রাহুল গান্ধি দাবি করেছেন যে কোভিড -১৯ ভ্যাকসিন তৈরি করা দেশগুলির মধ্যে ভারত অন্যতম হতে চললেও এই ভ্য়াকসিন যাতে সর্বস্তরের মানুষের ধরাছোঁয়ার মধ্যে পৌঁছয় তার জন্যও ব্যবস্থা নিতে হবে কেন্দ্রের মোদি সরকারকে প্রয়োজনে এর জন্য কৌশলগত পরিকল্পনা করারও পরামর্শ দিয়েছেন সনিয়া পুত্র।



রাহুল টুইটে লেখেন, "ভারত কোভিড -১৯ ভ্যাকসিন প্রস্তুতকারী দেশগুলির মধ্যে অন্যতম হতে চলেছে। তবে এই ভ্যাকসিন যাতে দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছয় তার জন্য ন্যায়সঙ্গত কৌশল নেওয়া প্রয়োজন এবং এটি সমবণ্টন করার উপরেও জোর দেওয়া উচিত।"