রেস্তোরাঁর রান্নাঘর থেকে উদ্ধার হল ভবঘুরে মহিলার দেহ। সোমবার ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল বনগাঁয়। রেস্তোরাঁ থেকে বেশ কয়েক হাজার টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ হোটেল মালিকের।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বনগাঁ থানার পুলিশ।
বনগাঁর মেদিয়াপাড়ায় যশোর রোডের ধারে রেস্তোরাঁ রয়েছে নিমাই গোলদারের। সোমবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান তালা ভাঙা। হোটেল থেকে খোয়া গেছে আড়াই হাজার টাকা।এর পরেই পাশে হোটেলের রান্নাঘরে এক ভবঘুরে মহিলার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয়দের অভিযোগ, দুস্কৃতিরা চুরির পর ভবঘুরে মহিলাকে খুন করে চম্পট দিয়েছে। দুস্কৃতিদের চিনে ফেলায় খুন হয়ে থাকতে পারে বলে অনুমান তাদের।

0 Comments