লিলুয়ার বিস্তীর্ণ রাস্তার বেহাল অবস্থা। রাস্তায় জল জমে রয়েছে। যাতায়াতের জন্য অনুপযোগী হয়ে গেছে রাস্তাঘাট। এর আগে বহুবার রাস্তা অবরোধ বিক্ষোভ হয়েছে।




বুধবার সকালে বিজেপি যুব মোর্চার তরফ থেকে গণস্বাক্ষর অভিযান করা হয়। এর পাশাপাশি লিলুয়ার গোশালা, লিলুয়ার গোলবাড়ির সামনে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি যুব মোর্চার  বালি মন্ডলের সদস্যরা।