বিশ্বভারতী কান্ড নিয়ে মুখ খুললেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার বিশ্বভারতীর গেট ভাঙ্গার যারা জড়িত ছিলেন তারা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের কর্মী নয়। ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেশ বাউরির নাম জড়িয়ে যাওয়াতে অনুব্রত মণ্ডল বলেন তিনি ওখানকার প্রাক্তন ছাত্র।
দলের কোনো কর্মসূচি নিয়ে তিনি সেখানে অংশগ্রহণ করেননি। পাশাপাশি তিনি এও বলেন শান্তিনিকেতন থেকে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে মুছে ফেলার চক্রান্ত চলছে। তবে অন্যদের মতো তিনিও কোনভাবেই মেলারমাঠ প্রাচীর দিয়ে ঘেরা কে সমর্থন করছেন না। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের দূরদর্শিতা ছিল বলেই শান্তিনিকেতন কে বেছে নিয়েছিলেন সাধের আশ্রম গড়ে তোলার জন্য।
তিনি কখনোই বিশ্বভারতী কে বিশ্ববিদ্যালয় বলতেন না। গুরুদেব বলতেন শান্তিনিকেতন হল একটি শান্তির আশ্রম যেখানে বিশ্বের সমস্ত মানুষ আসবেন খোলা আকাশের নিচে মুক্ত হৃদয়ে শিক্ষার পাঠ নেবেন এবং প্রকৃতিপ্রেমী হিসাবে মানুষ নিজেকে প্রতিষ্ঠা করবে বিশ্বের দরবারে।

0 Comments