এক আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু হল হাওড়ায়। তিনি হাওড়া কোর্টের আইনজীবী ছিলেন। মঙ্গলবার সকালে ঘরের ভেতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।





 জানা গেছে, মৃতের নাম কৃষ্ণেন্দু ঘোষ(৩৬)। হাওড়ার দালালপুকুরের কাছে তাঁতিপাড়ায় তাঁর বাড়ি। কি কারণে এই ঘটনা জানা যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিন সকালে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি।