পাচারের আগে এক জোড়া এক্সোটিক টুকান পাখি উদ্ধার করল বিএসএফ।  সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে , বৃহস্পতিবার ভারত–বাংলাদেশ সীমান্তে উত্তর ২৪ পরগনার আংগ্রৈলের কাছে একটি বনে পাখি পাচার হচ্ছে বলে খবর পায় বিএসএফ। তল্লাশি অভিযানের সময় দুজনকে ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে দেখেন বিএসএফ জওয়ানরা।





জওয়ানদের এগোতে দেখে দুই ব্যক্তি একটি বিশাল খাঁচা ঝোপের ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চম্পট দেয়। ধাওয়া করলেও ঘন জঙ্গলের ভেতর ২ পাচারকারীকে ধরা যায়নি। খাঁচাটি উদ্ধার করে বিএসএফ দেখতে পায় তার মধ্যে একজোড়া এক্সোটিক টুকান পাখি রয়েছে। আন্তর্জাতিক বাজারে যার দাম ১৪ লক্ষ টাকা।




 লাতিন আমেরিকার এই প্রজাতির পাখি দেখা যায়।পাখিগুলিকে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বিএসএফ।