১৩ বছরের নাবালিকা মেয়ের সাথে যৌন হেনস্থার অভিযোগ উঠল
বাবার বিরুদ্ধে।নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবা গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে গোপালনগর
থানার দিঘারি পঞ্চায়েত এলাকায়।গোপালনগর
থানার পুলিশ জানিয়েছে ধৃতের নাম বাসুদেব রায়।
ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু
করেছে পুলিশ। রবিবার ধৃতকে বনগাঁ আদালতে
হাজির করা হলে জেল হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক। পুলিশ সুত্রে জানা গেছে নাবালিকার মার অনুপস্থিতিতে
বেশ কিছুদিন ধরেই বাদুদেব রায় তার মেয়েকে
যৌন হেনস্থা করতেন।
দিনের পর দিন ঘটনা ঘটার জেরেই ১৩ বছরের নাবালিকা
অসুস্থ্য হয়ে পড়েন।এর পরেই বিষয়টি জানতে পারেন নাবালিকার মা।এরপরেই শনিবার তিনি
গোপালনগর থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে নাবালিকা মেয়ের যৌন হেনস্থার অভিযোগ দায়ের
করেছেন।অভিযোগের ভিত্তিতে বাসুসেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

0 Comments