কুকুর হামলায় হরিণের মৃত্যু হল।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের ভাগবতপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে ভাগবতপুর জঙ্গল থেকে বেশ কিছু হরিণ লোকালয়ে চলে আসে।সেই সময় এলাকার বেশ কিছু কুকুর একটি হরিণকে তাড়া করে।



তাড়া করলে হরিণটি লোকালয়ে একটি পুকুরে পড়ে যায়।তখন কুকুর গুলো সেই হরিণের উপর ঝাঁপিয়ে পড়ে।কুকুরের চিৎকার শুনে স্থানীয় মানুষজন এবং বনকমীর্রা ছুটে এসে কুকুরের হাত থেকে হরিণটিকে উদ্ধার করে।



বনকর্মীরা হরিণটি উদ্ধার করে পাথর প্রতিমা পশু চিকিৎসালয়ে নিয়ে এলে চিকিৎসাকরা হরিণটিকে মৃত বলে ঘোষণা করে।