করোনা সংক্রমণ রুখতে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়ায় ও  বৃহস্পতিবার সকাল থেকেই ৪৮ ঘন্টার লক ডাউন শুরু। যদিও অন্যান্য লক ডাউনের মত এদিনেও পুলিশের কড়া নজড়দাড়িতে মানুষকে ঘরবন্দী অবস্থায় থাকতে হল আর যারা সরকারের নির্দেশ উপেক্ষা করে অকারণে রাস্তায় বের হল তারা পুলিশের হাতে আটক ও হল।



এদিন সকাল থেকেই শহরের দোকানপাট বন্ধের পাশাআশি রাস্তাঘাট ছিল শুনশান। এদিন সকাল থেকেই রাস্তার মোড়ে মোড়ে পুলিশের নাকা চেকিং যেমন ছিল অন্যদিকে সেইরকম পুলিশের অনবরত টহল থাকায় সেভাবে রাস্তায় মানুষ বের হয়নি। এদিন জাতীয় সড়কেও যানবাহন আপেক্ষাকৃতভাবে অনেক কম ছিল।