লাগাতার বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দেওয়াল।  চাপা পড়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর l  ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পুঞ্চা থানার পাকবিররা গ্রামে ভৈরব স্থান এলাকায়।



 পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম সঙ্গিতা মাহাতো (13)l  ভৈরব স্থান আপার প্রাইমারি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল সঙ্গীতা l  বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে তার কাকার সঙ্গে কথা বলছিল সঙ্গিতা l




 সেই সময় আচমকা হুড়মুড়িয়ে তাদের বাড়ির দেওয়াল ওই ছাত্রীর ওপর পড়ে যায়l গুরুতর জখম হয় সে। গ্রামবাসীদের সহায়তায় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।