এক আদিবাসী বিধবা মহিলাকে গণধর্ষণের কাণ্ডে চাঞ্চল্য ছড়াল বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ৫ দিন আগে এক পরিচিত যুবকের সঙ্গে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই মহিলা।



আচমকা পাঁচ আদিবাসী যুবক পথ আটকে দাঁড়ায়। এবং ওই মহিলাকে জঙ্গলে নিয়ে গিয়ে পাঁচ যুবক গণধর্ষণ করে বলে মোহাম্মদ বাজার থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিত মহিলা।



শনিবার রাতে পুলিশ মহিলার অভিযোগ পেয়ে দ্রুত তল্লাশি চালিয়ে ৫ জনের মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। কাটিজ হাঁসদা ও জলপা  হাঁসদা ধর্ষণে অভিযুক্ত থাকার অভিযোগে রবিবার বিশেষ আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।