দুই মহিলার স্নানের দৃশ্য মোবাইল বন্দি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম স্বরূপ সাহা ওরফে বান্টি। বর্ধমান থানার বেচারহাট এলাকায় তার বাড়ি। শুক্রবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে।





পুলিস জানিয়েছে, শুক্রবার দুপুরে বেচারহাটের দুই মহিলা কলপাড়ে স্নান করছিলেন। সেই সময় স্বরূপ জানালা দিয়ে স্নানের দৃশ্য মোবাইল বন্দি করে। বিষয়টি মহিলারা দেখতে পান। তাঁদের মধ্যে একজন  ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস স্বরূপের মোবাইলটি বাজেয়াপ্ত করেছে। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত বিচারক।