জঙ্গলমহলে ফের
মাওবাদী পোস্টার। এবার স্বাধীনতা দিবসে দেওয়া পোস্টারে কালা দিবস পালনের ডাক
দেওয়া হয়েছে। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বেলপাহাড়ি থানার একাধিক
জায়গায় এই পোস্টার পাওয়া যায়।
স্বাধীনতা দিবসে মাওবাদী পোস্টার পাওয়া গেলেও, এই
ধরনের পোস্টার দীর্ঘদিন পরে এলাকায় দেখা গেল। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা
পোস্টারে এলাকার পুরনো স্মৃতি উসকে দিয়েছে।পোস্টারে লেখা কালা দিবস পালন করুন।
যদিও এব্যাপারে কোনও মন্তব্যে নারাজ স্থানীয় বাসিন্দারা।
এই ঘটনায় প্রশাসনিক
আধিকারিকদের কপালে চিন্তার ভাজ। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, হাইরের কেউ এই পোস্টার লাগিয়েছে, না স্থানীয়
কেউ তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে বেশ কয়েকবার মাওবাদীরা রাজ্যের সীমানা লাগোয়া
এলাকায় সংগঠিত হয়েছে। রাজ্যের গোয়েন্দা বিভাগে এমন খবর পাঠিয়েছেন সেখানকার
গোয়েন্দারা। তবে এতটুকুই। দীর্ঘ সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

0 Comments