অবৈধ গাড়ি পার্কিং রুখতে এবার শহরে বিশেষ অভিযান চালাল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। অভিযোগ, হাওড়ার জৈন হাসপাতাল রোড এলাকায় অবৈধ পার্কিং হচ্ছিল অনেকদিন ধরেই। এতে যানজটের সৃষ্টি হচ্ছিল ওই এলাকায়। এই কারণে যান চলাচল এবং মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল।
এই নিয়ে এলাকার অভিযোগ উঠছিল বারে বারে। এরপরই হাওড়া সিটি পুলিশের হাওড়া ট্রাফিক গার্ডের একটি দল বিশেষ অভিযান চালায় ওই এলাকায়।
সেখানে অবৈধভাবে সেখানে রাখা সমস্ত গাড়ি সরিয়ে দেওয়া হয়। এতে গাড়ি চলাচল এবং যাতায়াতের সুবিধা হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
যান চলাচলের পাশাপাশি মানুষের যাতায়াতের সুবিধার কথা বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

0 Comments