শনিবার সন্ধ্যায় রানিতলা থানার  চাঁদপুর এলাকায় বাড়ির পাশের একটি আমগাছ থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম রীনা মণ্ডল (২২)। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়  সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।




 এদিন দুপুরে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে যান রিনা। সন্ধ্যে নামার  মুহূর্ত  ঘর থেকে বেরিয়ে সটান বাড়ির  পাশের আমগাছে গলায় ফাঁস দেন। চিৎকার শুনে পরিবারের লোক ছুটে গিয়ে  ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে নশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।