চোপড়া কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি সুরজিত সেন। শনিবার রাতে তাকে গ্রেফতার করার পর রবিবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালেও বিচারক এদিন পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে পুলিশ সুত্রে জানা গেছে। এদিন সরকারি আইনজীবী মহম্মদ ওয়াসিম পারভেজ জানান, এর আগেও ওই ঘটনায় সুবোধ সরকার সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।




এরপর গ্রেফতার হন সুরজিৎ সেন। সম্প্রতি চোপড়ায় এক নাবালক এবং নাবালিকার মৃত্যুর ঘটনার পর বিজেপির নেতৃত্বে চোপড়ায় জাতীয় সড়ক অবরোধ, পুলিশকে মারধর এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।