বাংলায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় তিন হাজার৷ মৃত্যু
হয়েছে আরও ৫৬ জনের৷ সুস্থ হয়ে ওঠার হার ৭৩ শতাংশের বেশি৷ এই পর্যন্ত মোট মৃত্যু
হয়েছে ২,২৫৯ জনের৷
পরিসংখ্যান
অনুযায়ী,
২৪ ঘন্টায় আক্রান্ত ২,৯৯৭ জন৷ বুধবারের থেকে বেশি৷ সেদিন ছিল ২,৯৩৬ জন৷ মঙ্গলবার ছিল ২,৯৩১ জন৷ তবে এই পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যাটা ১
লক্ষ ৭ হাজার ৩২৩ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ২৬ হাজার ৪৪৭ জন৷
একদিনে বেড়েছে ৪৪৪ জন৷২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৪৯৭
জন৷ বুধবার ছিল ২,৭২৫ জন৷ মঙ্গলবার ছিল ৩,০৬৭ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৭৮ হাজার
৬১৭ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হল ৭৩.২৫ শতাংশ৷
গত বুধবার ছিল ৭২.৯৬ জন৷
মঙ্গলবার ছিল ৭২.৩৯ শতাংশ৷ সোমবার ছিল ৭১.৪৩ শতাংশ৷ রবিবার ছিল ৭০.২৪ শতাংশ৷
অর্থাৎ বাংলায় প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে উঠার হার৷বাংলায় প্রতিদিনই বাড়ছে
করোনা টেস্টের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৩০ হাজারের বেশি৷ এই প্রথম ৩০
হাজার ছাড়াল টেস্টের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় বাংলায় টেস্ট হয়েছে ৩০ হাজার ৩২ টি৷
বুধবার ছিল ২৭ হাজার ৭১২ টি৷ মঙ্গলবার ছিল ২৭ হাজার ১৫ টি৷ সোমবার ছিল ২৬ হাজার
২৯৭ টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ১২ লক্ষ ১৬ হাজার ৯৫৫টি৷ প্রতি ১০ লক্ষ
জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ১৩,৫২২ জন৷
যে ৫৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৬
জন৷ উত্তর ২৪ পরগনারও ১২ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়া ১২ জন৷ হুগলি ৩ জন৷
পশ্চিম বর্ধমান ১ জন৷ পূর্ব মেদিনীপুর ৩ জন৷ নদিয়া ২ জন৷ মালদা ১ জন৷ উত্তর
দিনাজপুর ১ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ দার্জিলিং ১ জন৷ আলিপুর দুয়ার ১ জন৷

0 Comments