তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো। এই ঘটনায়  প্রশাসনে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার  বারাসাত ১ নং রেল স্টেশন সংলগ্ন এলাকায়। অভিযোগ, কে বা কারা রাতের অন্ধ্যকারে তৃণমূলের দলীয় পতাকা মাটিতে ফেলে দিয়ে যায়।



পাশাপাশি দলীয় পতাকার পাশে শহীদ বেদীতে পা দিয়ে মাড়িয়ে দিয়ে অপমান করা হয় বলে অভিযোগ। যদিও স্থান্নীয় তৃণমূল নেতৃত্বের  অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।গোটা ঘটনায় তৃণমূলের তরফে বারাসাত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।