:-পোলাওয়ের স্বাদে একটু ভিন্নতা আনতে তৈরি করে ফেলতে পারেন চিংড়ি পোলাও।ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করতে পারেন এ পদটি। তাহলে জেনে নিন মজাদার চিংড়ী পোলাও রেসিপি।

উপকরণঃ
পোলাওয়ের চাল ১/২ কেজি,
চিংড়ি ১/২ কেজি,
পেঁয়াজ বাটা ১ কাপ,
আদা বাটা ১ টেবিল চামচ,
রসুন বাটা ১ চামচ,
ক্রিম ২ টেবিল চামচ,
পাপরিকা ১.৫ চা চমচ,
চিনি ১ চা চামচ,
তেল ১/২ কাপ,
কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ,
তেজপাতা ১ টি,
এলাচি ২ টি,
লবঙ্গ ২ টি,
দারুচিনি ১ টি,
হলুদের গুঁড়া ১/২ চা চামচ,
মরিচের গুঁড়া ১/২ চা চামচ,
লবণ স্বাদমতো,
বাটার ১ টেবিল চামচ,
টমেটো ১ টি (সাজানোর জন্য),
পিঁয়াজ পাতা পরিমাণমতো (সাজানোর জন্য)

প্রণালিঃপ্রথমে একটি প্যানে তেল গরম করে এতে পোলাওয়ের চাল, মিক্সড গরম মসল্লা, আদা বাটা, লবণ, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে পরিমাণমতো জল দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করুন।
এখন অন্য একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ-মরিচের গুড়া ও লবণ দিয়ে ৫ মিনিট ভালো করে নাড়ুন।তারপর চিংড়ি মাছ দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন এবং সাথে যথাক্রমে পাপরিকা, কাজুবাদাম বাটা, বাটার, ক্রিম ও চিনি দিয়ে তীব্র আঁচে কিছুক্ষণ রান্না করে পিঁয়াজ পাতা, টমেটো দিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার চিংড়ি পোলাও।