রান্নার সময়: ২ মিনিট
মোট সময়: ১০ মিনিট
উপকরণ
১ কাপ মাঝারি আকারের চিংড়ি
বেকন ৩ স্ট্রিপ
১/২ কাপ মৌরি
১/২ কাপ কাটা আইসবার্গ লেটুস
১/২ কাপ কাটা এবং অর্ধেক শসা
১ চামচ রসুন কুচি
৩ টেবিল চামচ অলিভ অয়েল
৩ টেবিল চামচ লেবুর রস
১ চামচ মধু
১ চা চামচ কালো গোল মরিচ গুঁড়ো
লবন স্বাদমতো
কিভাবে তৈরী করতে হবে
একটি গরম প্যানে একটি চামচ অলিভ অয়েল দিয়ে তার মধ্যে চিংড়িগুলি প্রায় ২ মিনিটের জন্য রান্না করুন।
হয়ে গেলে চিংড়িগুলি সরান এবং প্রায় ৩ মিনিটের জন্য একই প্যানে বেকন রান্না করুন।
একটি পাত্রে রসুন, অলিভ অয়েল , লেবুর রস, মধু, কালো গোল মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ড্রেসিং প্রস্তুত করুন।
বাটিতে চিংড়ি, বেকন, ভেজিস এক সাথে ভালো করে মিশিয়ে নিন এবং উপর থেকে ড্রেসিং ছড়িয়ে দিয়ে আরও একবার টস করে ভালো করে মিশিয়ে নিলে স্যালাড উপভোগ করার জন্য তৈরি।

0 Comments