হাওড়ার সাঁতরাগাছি থানা এলাকায় মধ্যবয়স্ক এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দেহটি উদ্ধার হয়। মৃতের নাম সুখেন দে ( ৫০ )। কি কারণে মৃত্যু জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না। সকালে স্থানীয়েরা ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন ।এরপর বাড়ির লোক ও থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তি স্থানীয় একটি সাইকেলের দোকানে কাজ করতেন।

0 Comments