:-মাছে ভাতে বাঙালি বলে কথা! জিভে জল আনা তেমনই একটি শতভাগ বাঙালি খাবার হলো মুড়োঘন্ট । জেনে নিন সহজ রুইয়ের মাথার ঘণ্ট ।

যা প্রয়োজনঃ

রুই মাছের মাথা ও লেজ — ১টি
ভাজা মুগ ডাল– ২ মুঠি
পোলাও এর চাল– ২ মুঠি
( ধুয়ে জল ঝরিয়ে নেয়া)
পেঁয়াজ কুচি– বড়ো ২টি
আদা বাটা — ১ চা চামচ
রসুন বাটা — ১ চা চামচ
জিরা গুঁড়া — ১ চা চামচ
মরিচ গুড়া — ১ চা চামচ

আরো লাগবে-
হলুদ গুড়া –১ চা চামচ
গরমমসলা গুড়া — ১ চা চামচ
আস্ত জিরা — ১ চা চামচ
দারচিনি– ১ ইঞ্চির ১ টুকরা
তেজপাতা — ২ টি
লবণ — স্বাদমতো
তেল — পরিমানমতো
কাঁচামরিচ — ৮-১০ টি

যেভাবে রান্না করবেনঃপ্যানে তেল গরম করে আস্ত জিরা,দারচিনি ও তেজপাতা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ সোনালী হলে গরম মসলা বাদে সব বাটা ও গুঁড়া মসলা ভালোভাবে কষিয়ে মাথা ও লেজ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিন। মাছ থেকে জল বের হলে চাল ও ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে মাখা-মাখা জল  দিয়ে ঢেকে দিন। সব কিছু সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসলে গরমমসলা গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে সামান্য দমে রেখে নামিয়ে ফেলুন।* সাদা ভাত বা পোলাউ-এর সাথে খেতে অসাধারণ লাগে।