:-এক গ্লাসে বা বাটিতে খানিকটা জল নিন। তার মধ্যে এক চামচ মধু দিন। যদি মধু জলের সঙ্গে সহজেই মিশে যায়, তাহলে বুঝবেন যে এটা অবশ্যই নকল। আসল মধুর ঘনত্ব জলের চাইতে অনেক বেশী, তাই তা সহজে মিশবে না। এমনকি নাড়া দিলেও মধু জলে মিশবে না।মধু প্রাকৃতিক খাবার। মিষ্টি স্বাদের এই খাবার স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আর খেতেও সুস্বাদু।তবে বাজার থেকে মধু কিনতে গেলে অনেকেই ভয়ের মধ্যে থাকেন। নকল মধুর ভিড়ে খাঁটি মধু কোনটি? ভাবনায় পড়ে যান ক্রেতারা। আসল-নকলের ভীড়ে বন্ধ নেই মধু খাওয়া।

তাহলে আসল ও নকল মধু কীভাবে চিনবেন?
প্রাকৃতিক মধু কারখানায় উৎপন্ন করা হয় না। তবে অনেকেই কারখানায় উৎপন্ন করে মধুকে প্রাকৃতিক হিসেবে বাজারে চালায়। তাই অনেক সময় খাঁটি মধু চেনা কঠিন হয়ে পড়ে। নকল মধুগুলোতে বেশি লাভের জন্য চিনিযুক্ত সিরাপ মেশানো হয়। এতে মিষ্টির পরিমাণ বাড়ে। নকল মধুতে স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। সাথে রয়েছে টাকার অপচয়।স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম জানিয়েছে, নকল মধু চেনার কিছু উপায়ের কথা।