উপকরণ


 ১ টি কাঁচা আম


 ১/২ কাপ দই


 শুকনো লংকা 


 ৩টা কাচা লংকা 


 ১/২ চা চামচ মেথি গুঁড়া


 ১/২ চা চামচ সরিষা বাটা


 1/2 কাপ নারকেল কোড়া 


 ১/৪ চা চামচ জিরা


 ১/২ চা চামচ গোটা সরিষা


 পরিমান মতো তেল


 কিভাবে তৈরী করতে হবে


 কাঁচা আম ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে, টুকরো টুকরো করে কেটে নিন।


কড়াইতে তেল দিন এবং তেল গরম হলে তেলে গোটা সরিষা ফোড়ন দিন এর পর  সরিষা বাটা, জিরা, লংকা এবং ছোলার ডাল ও নারকেল ভালো করে  কষিয়ে নিন। এর মধ্যে এবার আমের টুকরো গুলো দিয়ে দিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন।৫-৭ মিনিট মতো রান্না করুন। এবার দই দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছু ক্ষনের জন্য রান্না করুন। 


 অন্য একটি পাত্রে তেল গরম করুন।তেল গরম হলে তাতে মেথির বীজ ফোড়ন দিন এবং এতে শুকনো লংকার টুকরো গুলো দিয়ে দিন। ভালো মতো মিশিয়ে নিন ও হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। 


এবার এই ফোড়নের মিশ্রণ আমের পাত্রে ঢেলে দিন এবং ভালো করে মিশিয়ে নিন। হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন ও পছন্দসই খাবারের সাথে পরিবেশন করুন।