রান্নার সময়: ২৫ মিনিট;
মোট সময়: ৪০ মিনিট;
উপকরণ
১-১/২ কাপ ব্রোকলি গ্রেট করা
১/২ কাপ পেঁয়াজ কুচি করে নিন
১ চামচ শুকনো ওরেগানো
১ চা চামচ শুকনো বেসিল
১ চা চামচ কালো গোল মরিচ গুঁড়ো
১ চামচ চিলি ফ্লেক্স
১ চামচ রসুন কুচি
১ চা চামচ চিয়া বীজ, জলে ভিজিয়ে নিন
১ কাপ ব্রেড ক্রাম্বস
১/৪ কাপ বাদাম
লবন স্বাদমতো
২টেবিল চামচ তেল
কিভাবে তৈরী করতে হবে
ওভেনকে ৪০০ ডিগ্রি ফারেনহাইটে প্রি-হিট করে রাখুন।
এবার গ্যাসে একটি কড়াই বসান এবং তাতে সামান্য তেল দিন এবং তেল গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে দিন।পেয়াজ নরম হয়ে গেলে কড়াইতে গ্রেটেড ব্রকলি এবং লবণ দিয়ে অতিরিক্ত জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত কষান।
এরপর বাকি মশলা,ব্রেড ক্রাম্বস এবং বাদাম দিয়ে ভালো করে নাড়ুন এবং মিশিয়ে নিন। সব শেষে ভিজানো চিয়া বীজ যোগ করুন এবং ভালভাবে মেশান। হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন।
মিশ্রণটি ১০-১২ টি বলে ভাগ করুন।
একটি বেকিং ট্রেতে সামান্য রান্নার তেল স্প্রে করুন এবং বলগুলি বেকিং ট্রেতে রেখে ২৫ মিনিটের জন্য বেক করুন।
১৫ মিনিটের পরে, বেকিং শীটটি ঘুরিয়ে নিন এবং আরও ১০ মিনিট বেক করুন।
হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

0 Comments