:-শুনে অনেক কস্টের কিছু মনে হলেও এটা বানানো খুবই সহজ।আর এই মাছের মধ্যে এমনি স্বাদ দিয়েছে যে বিশেষ কোন মশলার দরকার হয়না…।
উপকরনঃইলিশ মাছ: একটি (মাছ আস্ত রেখে উপরে একটু কেটে পেটী বের করে ভাল করে ধুয়ে নিন)
লেবুর রসঃ ১/৪কাপ
ফেটানো টকদইঃ ১/২ কাপ
পিঁয়াজ মোটাকুচিঃ ২ কাপ
লবন স্বাদ মত
চিনিঃ ১ টেবিলচামচ
মরিচের গুড়োঃ ২চাচামচ
হলুদ গুড়াঃ ১ চা চামচ
সয়াসসঃ ২টেবিলচামচ
কাঁচা মরিচঃ ৫-৬ টা
সরিষার তেলঃ ১/২কাপ
আদা বাটাঃ ১চা চামচ
প্রনালিঃএকটি বড় ছড়ানো কড়াইতে বা হাড়িতে ইলিশ মাছ বিছিয়ে রাখুন। এখন ৪-৫কাপের মত গরমজল মাছে দিন যাতে মাছের সমান জল হয়।একে একে সব মশলামাছের হাড়িতে দিয়ে দিন।টকদই ভাল করে ফেটে দিন।
হাড়ির ঢাকনা দিন। ১কাপ আটা ও সামান্য জল নিয়ে আটা মাখিয়ে নিন।এই মাখাঅল্প অল্প করে নিয়ে হাড়ির সাথে ঢাকনা লেপে সিল করে দিন যাতে কোন ভাপবাইরে না আসতে পারে।হাড়ি চুলোতে দিয়ে কিছু সময় মাঝারি আচে রাখুন।৪-৫ মিনিট পর আচ একদম কমিয়েদিন। এই অবস্থায় ৭-৮ ঘন্টা রাখুন।মাঝে দেখারো দরকার হবেনা।৭-৮ ঘন্টা পর চুলা বন্ধ করে ২০ মিনিট অপেক্ষা করুন।এখন ঢাকনা খুলে মাছ খুবইসাবধানে(মাছ খুবই সফট থাকবে) হাড়ি থেকে তুলে সার্ভিং ডিশে রাখুন। এখন চুলাতেআবার হাড়ি দিয়ে মাছের ঝোল ঘন করুন।তেলের উপর উঠলে গ্রেভি মাছের উপর দিয়ে গরম পরিবেশন করুন।

0 Comments