প্রস্তুতি সময়: ১৫ মিনিট;
রান্নার সময়: ৫ মিনিট;
মোট সময়: ২০ মিনিট
উপকরণ
৩ কাপ কাটা জাম্বুরা
৪ কাপ কিউব তরমুজ
১/২ কাপ গ্রেট করা ফেটা চিজ
২ টেবিল চামচ কাটা তুলসী ( বেসিল)
১/২ কাপ আনারসের রস
১ টেবিল চামচ ম্যাপাল সিরাপ
৪ টেবিল চামচ লেবুর রস
১ চামচ বিট নুন
এক মুঠো পুদিনা পাতা
কিভাবে তৈরী করতে হবে
একটি বড় বাটিতে একসাথে সমস্ত উপাদান নিয়ে টস করে ভালো করে মিশিয়ে নিন। এবার লেবুর রস ও ম্যাপল সিরাপ ছড়িয়ে দিন ও আরও একবার ভালো মতো মিশিয়ে নিন।
পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

0 Comments