উপকরণ
মাছ ১/২ কেজি
১টা কাঁচা আম
২ চামচ হলুদ গুঁড়া
১ চামচ গোটা জিরা
২ চামচ লঙ্কাগুঁড়া
১ চামচ আদা
১০-১২টা কারি পাতা
লবণ স্বাদমতো
নারকেল তেল পরিমান মতো
২ চামচ ফিশ কারি মশলা
কিভাবে তৈরী করে:
কাটা এবং পরিষ্কার করা মাছের টুকরোগুলিতে লবণ মাখিয়ে এক পাশে রাখুন।
একটি মাটির পাত্রে, একটি কাটা টমেটো জল দিয়ে রান্না করুন, এতে কাটা কাঁচা আম, ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১/২ চামচ লংকা গুঁড়ো, ১ চা চামচ আদা কুচি , কারি পাতা এবং লবণ দিন।
এবার গ্যাসে একটি কড়াই বসান এবং এর মধ্যে তেল দিন। তেল গরম হলে গোটা জিরা ফোড়ন দিন। এর পর , আধা কাপ নারকেল এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, লংকার গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। এবার ফিশ কারি মশলা দিয়ে দিন এবং ভালো করে কষান।
গ্রেভির সাথে এই কষান মশলা মিশিয়ে দিন।
এই গ্রেভিকে ভালো করে ফুটতে দিন। ফুটে গেলে তার মধ্যে মাছের টুকরো দিয়ে দিন।
যতক্ষণ না মাছের টুকরোগুলি ভালভাবে রান্না হয় ততক্ষণ কম আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।
হয়ে গেলে উপর থেকে ১ চা চামচ নারকেল তেল মাছের তরকারীর উপরে ছড়িয়ে দিন এবং কারি পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

0 Comments