পরিবেশন - ৪ জনের জন্য ;  

প্রস্তুতি সময় - ২০ মিনিট;  

রান্নার সময় - ২০ মিনিট;

মোট সময় - ৪০ মিনিট


 উপকরণ


 ইদিয়াপ্পমের জন্য


 ১ কাপ চালের গুড়ো 


 ১/৪ কাপ নারকেল কোড়া 


 ১/২ কাপ জল


 এক চিমটি নুন


 স্টিউ জন্য


 ১ কাপ কাটা গাজর


 ১ কাপ সবুজ মটরশুটি


 ১টা ছোট আলু, কিউবড


 ১টা পেঁয়াজ কুচি 


 ১ টি এলাচ


 ১ ইঞ্চি দারুচিনি


 ১/২ ইঞ্চি আদা, গ্রেটেড


 ২টা কাচা লংকা


 ১ কাপ নারকেল দুধ


 ১/৪ কাপ জল


 লবন স্বাদমতো 


 ১ টেবিল চামচ নারকেল তেল


 এক মুঠো কারি পাতা


 কিভাবে তৈরী করতে হবে


 ইদিয়াপ্পাম 


 ইডলি মেকার গ্রিজ করুন এবং এটি তৈরি রাখুন।


 একটি পাত্রে শুকনো করে চালের গুড়ো হালকা ভাজুন প্রায় ৫ মিনিট।


 চালের গুড়ো একটি বাটিতে স্থানান্তর করুন।


 একই প্যানে জল দিন এবং এটিকে ফুটতে দিন।


 জল ফুটে গেলে গ্যাস বন্ধ করে দিন এবং চালের গুড়ো ও নুন মিশিয়ে একটি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিন। 


 আরও কিছুটা জল দিয়ে ভালো করে বিট করে মিশিয়ে নিন। এবার ব্যাটার একটি মুরুক্কুর মধ্যে ঢালুন।


 গ্রিজ করা  ইডলি প্যানে মুড়ুক্কুটিকে টিপে বৃত্তাকারে ঘোরাতে থাকুন।


 প্রতি ইদিয়াপ্পামে নারকেল তেল ছিটিয়ে দিন।


 এটি ১০ ​​মিনিটের জন্য  স্টিম করুন।  


 হয়ে গেলে উপর থেকে কিছুটা  নারকেল কোড়া ছিটিয়ে দিন।


 সবজির স্ট্যু


 একটি কড়াই তে নারকেল তেল দিন।


 তেল গরম হলে লবঙ্গ, এলাচ এবং দারচিনি ফোড়ন দিন। 


 মশলার সুগন্ধ আসতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে দিন এবং হাই ফ্লেমে   ২-৩ মিনিট রান্না করুন।


পেয়াজ নরম হয়ে গেলে শাকসবজি এবং কাচা লংকা কুচি দিয়ে মাঝারি আচে ৫ মিনিট রান্না করুন।


 সব উপকরণ ভালো মতো মিশে গেলে স্বাদমতো লবণ এবং কয়েকটি কারি পাতা দিয়ে মিশিয়ে নিন এবং জল দিয়ে দিন।


 মাঝারি আচে ঢাকা দিয়ে রান্না করুন যতক্ষণ না সমস্ত সবজি নরম হয়ে যায়।


 নারকেল দুধে যোগ করুন।  ভালো করে নাড়ুন। ২ মিনিট রান্না করুন।


 হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন এবং কিছুটা নারকেল তেল এবং কারী পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ও তাজা তৈরি ইডিয়াপাম দিয়ে উপভোগ করুন।