Exclusive : প্রতিশ্রুতিতেই সাহায্য! সংসার বাঁচাতে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে শ্রমিকরা
করোনার ঝুঁকি মাথায় নিয়েই কেউ লকডাউনের আগে কেউবা লকডাউনের মধ্যে বাড়িতে ফিরেছেন। এরপর গত কয়েক মাস ধরে কার্যত অলস জীবন-যাপন কাটাতে হচ্ছে তাদের। কেউ পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছেন, কাউকে দেখা যাচ্ছে ক্যারাম বোর্ডে ঝড় তুলতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করা হবে। কিন্তু আশ্বাসই সার! এমন অবস্থায় সুদুর মুম্বাই কিংবা রাজস্থান থেকে উত্তর 24 পরগনার গাইঘাটায় নিজেদের বাড়ি ফেরা সেই সব পরিযায়ী শ্রমিকরা পড়েছেন অর্থনৈতিক সংকটে। কাজ না থাকায় টান পড়েছেন সঞ্চয়ে। ফলে কিছুটা বাধ্য হয়েই করোনা ঝুঁকি নিয়েই কয়েক শ' কিলোমিটার দূরে ফের পুরনো কর্মস্থলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা। ইতিমধ্যে গাইঘাটার বহু পরিযায়ী শ্রমিক তাদের কর্মস্থলে ফিরে গেছেন। বাকিরাও তাদের পথ অনুসরণ করে পেটের তাগিদে ফিরে যেতে চাইছেন ভিন রাজ্যে-- না হলে যে উনুনে হাড়ি চড়বেনা!
0 Comments