দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম বিহার এলাকায় প্রতিবেশী বাড়ির দেয়াল ধসে এক মহিলা এবং তার সাত মাস বয়সী ছেলে মারা গিয়েছিলেন।  রবিবার পুলিশ জানিয়েছে যে বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।  নিহত কারি সরদার (২৫) এবং তার ছেলে মাহাবুর পশ্চিমবঙ্গের বাসিন্দা।  তিনি জানিয়েছিলেন যে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে মহিলাটি তার বস্তিতে তার ছেলে, স্বামী এবং বোনের সাথে ছিলেন।

 হঠাৎ পার্শ্ববর্তী বাড়ির দেয়াল তার বস্তিতে পড়ে যায়, এতে মহিলা, তার ছেলে এবং তার বোন  ওই স্তূপ এর মধ্যে চাপা পড়ে যায় ,পুলিশ জানিয়েছেন।  পরে প্রতিবেশীদের সহায়তায় তার স্বামী সাবিজউদ্দিন তাদের  ধ্বংসস্তূপ থেকে বের করে।  পুলিশ জানিয়েছে, মহিলা ও তার ছেলে অজ্ঞান হয়ে পড়েছিলেন, তার বোন  সামান্য আহত হয়েছে।  সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।