বৃষ্টি ভেজা লকডাউনে আয়েশ করে মদ পান ! কড়কে দিল পুলিশ
লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোরভাবে পথে নামল জগদ্দল থানার পুলিশ করোনাভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারের তরফ থেকে মঙ্গলবার ঘোষণা করা হয়েছিল লকডাউন সেই লকডাউন সফল করতে সকাল থেকেই পুলিশকে দেখা গিয়েছে রাস্তায় তেমনভাবেই সমস্ত থানার মতো জগদ্দল থানার পুলিশ কর্মীরাও রাস্তায় নেমে যারা লকডাউন অমান্য করে বাড়ি থেকে অকারণে বের হয়েছেন তাদেরকে শাহেস্তা করতে লাঠি উঁচিয়ে ধাওয়া করলেন কেউ পুলিশের হাত থেকে বাঁচতে ঝাঁপ দিলেন জলে কেউবা রুদ্ধশ্বাসে প্রাণ বাঁচিয়ে পালালেন এমনই দৃশ্য দেখা গেল শ্যামনগর বাসুদেবপুর রাউতা অঞ্চলে এছাড়াও জগদ্দল থানা এলাকায় 11 জনকে আটক করা হয়েছে পুলিশের তরফে যারা লকডাউন অমান্য করে রাস্তায় অকারণে বেরিয়েছিলেন কিংবা প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকান খুলে ছিলেন ।।