:-স্যান্ডউইচ প্রত্যেকের প্রিয় একটা খাবার। ছোট বড়ো সবারই পছন্দের এই খাবারটি। আসুন তাহলে জেনে নেই কিভাবে তৈরি করবেন এই মজাদার খাবারটি।
উপকরণ: ব্রেড স্লাইস, টমেটো সস, মেয়োনিজ, ধনেপাতা চাটনি, টমেটো ও গাজর কুচি, বেসন, হলুদ গুঁড়া, রসুন বাটা, লবণ।
প্রণালি: প্রথমে এক টুকরো ব্রেডে টমেটো সস লাগিয়ে নিয়ে এতে টমেটো কুচি রাখুন। এরপর ব্রেডটির উপর আরেক টুকরো ব্রেড রেখে এতে মেয়োনিজ লাগিয়ে গাজর কুচি দিয়ে দিন। এবার এর উপর তৃতীয় টুকরো ব্রেড বসিয়ে এতে ধনেপাতা চাটনি লাগান।মাঝারি পাত্রে ২ কাপ বেসন নিন। এতে লবণ, হলুদ গুঁড়া ও রসুন বাটা দিন। পরিমাণমতো জল দিয়ে বেসন গুলে নিন। খেয়াল রাখবেন পেস্ট যেন খুব বেশি তরল না হয়। এবার তৈরি করা ব্রেড বেসনের পেস্টে ডুবিয়ে নিন। খেয়াল রাখুন চারপাশে যেন বেসন লেগে যায়। এবার ডুবো তেলে ভেজে স্যান্ডউইচ আকৃতিতে কেটে নিন, এবার আপনার স্যান্ডউইচ তৈরি।
0 Comments