বিশ্বে এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হলো- জ্বর, শ্বাসকষ্ট, কাশি ও গলা ব্যথা। এখনো পর্যন্ত করোনা ভাইরাসের কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় মানুষের মধ্যে দিন দিন আতঙ্ক আরো বাড়ছে। এমন সময় শুধু কাশি বা গলা ব্যথা হলেও ঘাবড়ে যাচ্ছেন অনেকে। আবার গলা ব্যথা নিয়ে ডাক্তারের কাছেও যাওয়া সম্ভব হচ্ছে না। তবে প্রাকৃতিক উপায়ে সমাধান করা যায় গলা ব্যথার। ঘরোয়া সব উপায়ে কীভাবে গলা ব্যথা কমানো যায় তা জেনে নিন-
লবণ জল: গলা ব্যথার উপশম হিসেবে লবণ জলের ব্যবহার হয়ে আসছে সেই আদিকাল থেকেই। ১ কাপ গরম জলের মধ্যে এক চিমটি লবণ মিশিয়ে নিন। দিনে ৩-৪ বার এই পানি দিয়ে কুলিকুচা করলে গলার ফারিংগাল অঞ্চলের রক্ত চলাচল স্বাভাবিক হয়। এর ফলে ভেতরে জমে থাকা ঠান্ডা কফ বের হয়ে এসে গলা পরিস্কার করে ফেলে। এছাড়া গলার ইনফেকশন অবস্থারও উন্নতি করে। ফলে গলাব্যথা কিছুক্ষণের মধ্যেই নির্মূল হয়ে যায়।
লেবুজল: গলা ব্যথা দূর করতে লেবুজল অনেক বেশি কার্যকরী। ১ কাপ জলের মধ্যে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার এটি দিয়ে কয়েকবার কুলিকুচা করুন। এটি গলার ভাইরাস এবং ব্যাকটেরিয়া দূর করে গলা ব্যথা কমিয়ে দেয়।
লবঙ্গ চা: ১ থেকে ৩ চামচ লবঙ্গের গুঁড়া পানির মধ্যে মিশিয়ে নিন। এরপর এটি দিয়ে গলায় কুলকুচা করুন। এতে অ্যান্টিব্যক্টিরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামাটরি উপাদান থাকে যা গলা ব্যথা কমিয়ে দেয়।

0 Comments