মুরগীর কলিজার কোনো উপকারিতা আছে কিনা এ নিয়ে আছে নানা প্রশ্ন। মুরগির কলিজার উপকারিতা সম্পর্কে সাবারই জানা খুব দরকার।
পুষ্টিবিদদের মতে, মাংসের তুলনায় মুরগীর কলিজার পুষ্টিগুণ কোনও অংশে কম নয়। মুরগীর কলিজায় নানা রকমের ভিটামিন রয়েছে। এতে থাকা ভিটামিন এ, বি দৃষ্টিশক্তি বাড়ায়, মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। এছাড়া এতে থাকা আয়রন, ক্যালসিয়াম, ফাইবার ছাড়াও আরও অনেক ধরনের উপকারী উপাদান রয়েছে।
মুরগীর কলিজায় থাকা দস্তা বা জিঙ্ক জ্বর, টনসিলাইটিস, সর্দি-কাশি সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। এতে থাকা কোলাজেন ওইলাস্টিন শরীরের শিরা-উপশিরায় রক্ত প্রবাহ সহজ ও স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। শরীরের বিভিন্ন অপুষ্টিজনিত সমস্যা দূর করতেও মুরগী কলিজা বেশ উপকারী।
মুরগীর কলিজায় সেলেনিয়াম নামের একটি জরুরি উপাদান রয়েছে যা ক্লোন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক। এ ছাড়াও সেলেনিয়াম শ্বাসকষ্ট, হাঁপানি, ছোট-বড় সংক্রমণ, শরীরের গাঁটে গাঁটে ব্যথা, কৃমির সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। এতে থাকা ভটামিন বি ১২ শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখে।

0 Comments