উত্তর ২৪ পরগনার বিভিন্ন থানার পুলিশ করোনা আক্রান্ত হয়েছেন।

বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের শরীরে উপসর্গ থাকায় শনিবার লালা রসের নমুনা নেওয়া হয় l সোমবার রাতে রাতে কোভিড ১৯ পজেটিভ রিপোর্ট আসে l এই মুহূর্তে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।সূত্র মারফত খবর বাগদা থানা স্যানিটাইজ করা হবে l ওসির সংস্পর্শে যারা এসেছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে l


অন্যদিকে, অশোকনগর থানায় মহিলা কনস্টেবল করোনা আক্রান্ত, পাশাপাশি আরও সাত জনের শরীরে করোনা আক্রান্তের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।


দিনে দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। এই মুহূর্তে সবথেকে আক্রান্তের সংখ্যা উত্তর 24 পরগনায় বেশি। পাশাপাশি অশোকনগর পৌর এলাকায় রবিবার আক্রান্তের সংখ্যা আট। তার ভেতরে একজন অশোকনগর থানায় কর্মরত মহিলা কনস্টেবল। এখন পর্যন্ত পৌর এলাকায় আক্রান্তের সংখ্যা 68 এমনটাই জানান পৌর প্রশাসক প্রবোধ সরকার। আক্রান্তদের বাড়ি জীবাণুমুক্ত করার কাজ চলছে এমনটাই জানান প্রশাসক।