বিজেপি ও তৃণমূলের হাতাহাতি লেক টাউনে
লেক টাউনে বিজেপি ও তৃণমূলের মধ্যে হাতাহাতি, বিজেপি নেতা সব্যসাচী দত্তকে ধাক্কাধাক্কি। তাঁর দেহরক্ষীকে মারধর। গাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীরা। অভিযোগের তীর মন্ত্রী সুজিত বোস এর অনুগামীদের দিকে। ঘটনাস্থলে লেক টাউন থানার পুলিশ। লেকটাউনে এক অসুস্থ বিজেপি কর্মীর বাড়িতে যান বিজেপি নেতা সব্যসাচী দত্ত। সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি কিশোর কর এবং বিজেপি নেতা পীযুষ কানোরিয়া। সেই সময় ওই এলাকায় তৃণমূলের পক্ষ থেকে মাস্ক বিলি করা হচ্ছিল। বিজেপির নেতা কর্মীদের দেখে তৃণমূল কর্মীরা কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ। আচমকা বিজেপি নেতা কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। অভিযোগের তীর মন্ত্রী সুজিত বোস এর অনুগামীদের বিরুদ্ধে। বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। বিজেপি নেতা সব্যসাচী দত্তকে ধাক্কাধাক্কি এবং হেনস্থা করা হয়। তাঁর দেহরক্ষীকে মারধর করা হয়। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় বিজেপি এবং তৃণমূলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে লেক টাউন থানার পুলিশ। দুই পক্ষই লেকটাউন থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।