বিজেপি কর্মীদের অভিযোগ আটক করায় থানার সামনে অবস্থান বিক্ষোভে দুই সাংসদ
বিজেপি কর্মীদের মিথ্যে অভিযোগ আটক করেছে পুলিশ।থানার সামনে অবস্থান বিক্ষোভে দুই সাংসদ। বিজেপি কর্মীদের মিথ্যে অভিযোগের আটক করে রেখেছে। পুলিশ অভিযোগ এনে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোবে বসেছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ও বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপির যুর মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। শনিবার রাতে সাড়ে ১১ টা থেকে থানার সামনে বসে পরেন তারা। বিজেপির অভিযোগ, এই দিন সন্ধ্যায় বকচাড়া পারোইপাড়া এলাকায় একটি ঝামেলা হয়। সেখানে বিজেপি মেম্বার অপর্না মণ্ডল মেম্বার হিসেবে যায়। কিন্তু পুলিশ অপর্ণা মণ্ডল সহ তিন জন কে মিথ্যে কেসে মহিলা পুলিশ ছাড়া গ্রেপ্তার করে। সাংসদেরা থানায় আসলে অপর্না মন্ডল কে ছেড়ে দিলেও বাকি দু'জনকে জনকে আটক করে রেখেছে। বাকি দু'জনকে ছাড়ার দাবিতে প্রায় ৫০ জন কর্মী সমর্থক নিয়ে গাইঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন দুই সাংসদ। সকাল ১১টা নাগাদ ওঠে বিক্ষোভ । যদিও পুলিশ সূত্রে জানাগিয়েছে, শনিবার রাতে গাইঘাটা বকচরায় তৃণমূল কর্মীর সঙ্গে স্থানীয় বিজেপি কর্মীদের গন্ডগোলের ঘটনা ঘটে। পরবর্তীতে গাইঘাটা বকচরা ফুলসারা গ্রাম পঞ্চায়েতের বি জে পি সদস্যা অপর্ণা মণ্ডল, স্বামী উজ্জ্বল মণ্ডল ও ড্রাইভার সুজয় দাস রাতে গাইঘাটা থানার গিয়ে পুলিশের সঙ্গে অসভ্য আচরণ করে। কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে অসভ্য আচরণ করার জন্য ফুলসারা গ্রাম পঞ্চায়েতের বি জে পি সদস্যা অপর্ণা মণ্ডল, স্বামী উজ্জ্বল মণ্ডল ও ড্রাইভার সুজয় দাসকে আটোক করা হয়েছে। কিন্তু পরবর্তীতে অপর্ণা মন্ডল কে ছেড়েও দেওয়া হয়েছে।
0 Comments