বিজেপি কর্মীদের উপর আক্রমণ ও বিজেপি নেতাদের মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টার অভিযোগে বনগাঁ এস ডি ও কে  ডেপুটেশন দিল বিজেপি নেতা কর্মীরা।



শনিবার দুপুরে বনগাঁয় উত্তরের বি জে পি বিধায়ক বিশ্বজিৎ দাস এর নেতৃত্বে শতাধিক বিজেপি মহিলা পুরুষ কর্মী-সমর্থকরা সামাজিক দূরত্ব রেখে এস ডি ও  অফিসের সামনে জমায়েত করেন৷ বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন এক নম্বর ওয়ার্ডের কিছু দরিদ্র মানুষ তাদের কাছ থেকে ধার নিয়েছিল তাদের বাড়ির লোকেরা ভিন রাজ্যে কাজ করে বলে তারা পোস্টার হাতে হাতে নিয়েছিল। সেই সমস্ত লোকদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে শাসক দলের লোকেরা। গতকাল রাতে এক কর্মীর বাড়িতে হাতে অস্ত্র নিয়ে মুখে বাঁধ গামছা বেঁধে একদল দুষ্কৃতী গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে l তারই প্রতিবাদে আজকের এই ডেপুটেশন l