রমজানের মাসে ইফতারের জন্য ৪০০ সংখ্যালঘু পরিবারের হাতে ফল পৌঁছে দিলেন বনগাঁর পৌরপিতা l উত্তর 24 পরগনা বনগাঁ পৌরসভার পৌরপিতা শঙ্কর আঢ্য শুক্রবার বনগাঁ শহরের এক নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু পরিবারদের পবিত্র রমজান মাসের ইফতারের জন্য বাড়ি বাড়ি পৌঁছে দেন l এদিন বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরমাতা জোৎস্না আঢ্যকে সঙ্গে নিয়ে ৪০০ পরিবারের হাতে ফল তুলে দেয় l