অন্য ভূমিকায় পুলিশ
উত্তর 24 পরগনার বাগদা থানা হেলেঞ্চা মোনটোপলা আদিবাসী পাড়ার ৩০০ মানুষকে এদিন রান্না করে খাবারের আয়োজন করেছিলেন বনগাঁর এসডিপিও অশেষ বিক্রম দস্তিদার l খাবারের আগে সবাইকে থার্মাল গান দিয়ে বডি টেম্পারেচার মাপার আয়োজন করেছিলেন তিনি l এবং আদিবাসী পরিবারগুলিকে বন্যপ্রাণী সংরক্ষণ করবার জন্য আবেদন জানান তিনি l বাঘরোল, বনবিড়াল না মেরে পুলিশকে খবর দেওয়ার আবেদন জানিয়েছে l তেমন কাজ করলেই পুরস্কৃত করা হবে তাদের l